দুর্নীতি, অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য মো: আবুল কালাম আজাদ এবং হাই স্পিড গ্রুপ অব কোম্পানিজ-এর পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশন সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে ঘুষ গ্রহণ, কমিশন বাণিজ্য, চাঁদাবাজি এবং প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রাথমিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।
মো: আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য, কুমিল্লা-৪ (দেবিদ্বার), ইফতেখার আহমেদ মাসুদ, পরিচালক (প্রশাসন), হাই স্পিড গ্রুপ অব কোম্পানিজ।
আরও পড়ুন…গুড়ি গুড়ি বৃষ্টিতে গণপরিবহন সংকট; রাজধানীবাসীর দুর্ভোগ
দুদক প্রধান কার্যালয় থেকে প্রেরিত এক নথিতে বলা হয়েছে, এ সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী পরিচালক জনাব এস এম রাশেদুল হাসানকে। নথি নম্বর: ০০.০১.০০০০.৫০৫.০১.০৪৮.২০২৫। অনুমোদনের তারিখ: ৮ জুলাই ২০২৫
দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অভিযুক্তদের আর্থিক লেনদেন, সম্পদ বিবরণী এবং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখা হবে। প্রমাণ মেলার ক্ষেত্রে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এই ধরনের অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে দুদক সূত্র জানিয়েছে।