ইরাকের শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫০

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ১৭ জুলাই ২০২৫, ঢাকা

ইরাকের পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত মানুষ হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি দেশটির সরকারি আইএনএ সংবাদ সংস্থাকে বলেছেন, “বুধবার রাতে একটি প্রধান শপিং সেন্টারে মর্মান্তিক অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা প্রায় ৫০ জনে পৌঁছেছে।” তবে আহত ও নিহতের সংখ্যা স্পষ্ট করেননি তিনি।

আরও পড়ুন…থমথমে গোপালগঞ্জ

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে গভর্নর বলেছেন যে তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। আইএনএ-কে গভর্নর জানিয়েছেন, “আমরা ভবন এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি” ।

সূত্র : আল আরাবিয়া

ইবাংলা বাএ

৫০আগুননিহতভয়াবহমলে