ভিসাপ্রার্থীদের কঠোর বার্তা ঢাকার মার্কিন দূতাবাসের

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১৮ জুলাই ২০২৫। ঢাকা

তথ্য গোপন করে বা ভুয়া কাগজপত্র দাখিল করার অপরাধে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলা হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।আজ শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ভিসাপ্রার্থীদের জন্য এ বার্তা দেওয়া হয়।

পোস্টে বলা হয়, ‘এই গল্প আমরা আগেও শুনেছি। কনস্যুলার অফিসাররা ভিসা জালিয়াতি ও প্রতারণার নতুন নতুন কৌশল এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে সবসময় জানেন।

আরও পড়ুন…মুগদা হাসপাতাল ও মাগুরায় দুর্নীতির অভিযোগে অভিযান

এতে আরও বলা হয়, তথ্য গোপন করা বা ভুয়া কাগজপত্র দাখিল করা গুরুতর অপরাধ। এর ফল হতে পারে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলা।

ইবাংলা বাএ

ঢাকারদূতাবাসেরবার্তামার্কিন