প্রধান উপদেষ্টার ঘোষণার সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখেই নির্বাচন হবে : প্রেস সচিব

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৯ জুলাই ২০২৫। ঢাকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “আপনারা নিশ্চিত থাকুন, চিফ অ্যাডভাইজর যখন নির্বাচনের কথা বলবেন, সেদিনই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

আরও পড়ুন…দেশের উন্নয়নে শৃঙ্খলা ও মানবিকতার বিকল্প নেই: সেনাপ্রধান

শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং রাজনৈতিক দল বা প্রতিদ্বন্দ্বীদের পক্ষ থেকে পরিবেশ নিয়ে আপত্তি থাকবে না এমন পরিবেশে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে।

শফিকুল আলম আরো বলেন, “একদিনও নির্বাচন পিছিয়ে যাবে না। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে।” তিনি বলেন, বর্তমান গোল্ডেন জেনারেশন দেশের উন্নয়ন ও মেরামতের কাজকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

জুলাই সনদ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বারবার বসে আলোচনা করেছে, আশা করি শীঘ্রই জুলাই সনদ কার্যকর হবে।”

ইবাংলা 

 

উপদেষ্টাকথানির্বাচনেরপ্রধানবলেছেন