সোনা চোরাচালান: ৭ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদন

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২২ জুলাই ২০২৫, শনিবার

দুর্নীতি দমন কমিশন (দুদক) সোনা চোরাচালান সিন্ডিকেট ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা দিলীপ কুমার আগারওয়ালা ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক দোলনসহ মোট সাতজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে আবেদন করেছে।

দুদকের প্রধান কার্যালয়ের পক্ষ থেকে স্মারক নং ০০০১.০০০০.৫০২.০১.০৫৯.২৪.৫০৪০৬(৩), তারিখ ২৯ ডিসেম্বর ২০২৪ এবং স্মারক নং ০০০১.০০০০.৫০২.০১.০৫৯.২৪.১০২১৯, তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৫-এর ভিত্তিতে এই আবেদন করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে পাওয়া তথ্যে দেখা গেছে, দিলীপ কুমার আগারওয়ালা ও এনামুল হক দোলন আওয়ামী লীগ শাসনামলে সিন্ডিকেটের মাধ্যমে সোনা চোরাচালান করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন।

বর্তমানে দিলীপ আগারওয়ালা অন্য এক মামলায় জেলহাজতে থাকলেও জামিনে মুক্ত হয়ে দেশের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। একইভাবে অভিযুক্ত অন্য ব্যক্তিরাও দেশ ত্যাগ করে অনুসন্ধান কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারেন বলে আশঙ্কা করছে দুদক।

এ কারণে সাতজনের বিদেশগমন নিষিদ্ধে অনুমতি চেয়ে দুদক আদালতে আবেদন দাখিল করেছে।

বিদেশগমন নিষেধাজ্ঞা চাওয়া অভিযুক্তদের তালিকা:

.দিলীপ কুমার আগারওয়ালা

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ

জন্মতারিখ: ১৪/১২/১৯৬৮

পাসপোর্ট নম্বর: 800024002

ঠিকানা: চুয়াডাঙ্গা

. সবিতা আগারওয়ালা (দিলীপের স্ত্রী)

জন্মতারিখ: ১৫/০৯/১৯৭৪

পাসপোর্ট নম্বর: 800022115

. ইয়াশ আগারওয়ালা (পুত্র)

জন্মতারিখ: ২৬/০৭/২০০০

পাসপোর্ট নম্বর: EL0679031

. আচল আগারওয়ালা (কন্যা)

জন্মতারিখ: ১৩/০১/২০০৩

পাসপোর্ট নম্বর: A11380004

. এনামুল হক খান দোলন

বাজুস-এর বহিষ্কৃত সভাপতি

জন্মতারিখ: ০৯/১২/১৯৬৭

পাসপোর্ট নম্বর: B00635468

ঠিকানা: ধানমন্ডি, ঢাকা

. শারমীন খান (এনামুলের স্ত্রী)

জন্মতারিখ: ১২/১০/১৯৭০

পাসপোর্ট নম্বর: B00045454

. আলিফ ইমরান খান (পুত্র)

জন্মতারিখ: ০৯/০৬/১৯৯০

পাসপোর্ট নম্বর: A05268040

দুদক মনে করছে, অভিযুক্তদের বিদেশ যাত্রা ঠেকানো না গেলে চলমান অনুসন্ধান ও মামলার কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। তাই রাষ্ট্রীয় স্বার্থে আদালতের অনুমতি চেয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইবাংলা বাএ

আবেদনচেয়েদুদকেরনিষেধাজ্ঞা