শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়ে ৯৪তম স্থানে বাংলাদেশ

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৩ জুলাই ২০২৫, বুধবার, ঢাকা

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। গত বছরের তুলনায় তিন ধাপ এগিয়ে ৯৪তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের পাসপোর্ট।

বুধবার (২৩ জুলাই) প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স-এর সর্বশেষ সংস্করণ অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম।

আরও পড়ুন…বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা এখন ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন।

দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় স্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ— ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন।

চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন। পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড। যুক্তরাজ্য অবস্থান করছে ষষ্ঠ স্থানে, আর যুক্তরাষ্ট্র ১০ম স্থানে রয়েছে।

বিশ্বব্যাপী ভ্রমণ সহজ করার জন্য আন্তর্জাতিক সম্পর্ক, বাণিজ্য চুক্তি ও কনস্যুলার নীতির উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ধীরে ধীরে এই সূচকে উন্নতি করলেও এখনো দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে রয়েছে।

বিশ্বের নাগরিকদের জন্য আন্তর্জাতিক ভ্রমণ কতটা সহজ, সেটিই মূলত হেনলি পাসপোর্ট ইনডেক্সে প্রতিফলিত হয়।

ইবাংলা/ বাএ

তালিকায়পাসপোর্টেরশক্তিশালী