আজ রবিবার বিকেল ৫টায় রাজধানীর মতিঝিল এলাকার জনতা ভবনের সামনে জাতীয় গণ ফ্রন্টের আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন জাতীয় গণ ফ্রন্ট সদস্য ও শ্রমিক নেতা কামরুজ্জামান ফিরোজ।পথসভায় আরও বক্তব্য রাখেন কে এম দেলোয়ার হোসেন, তৈমুর খান অপু, অনিন্দ্য আরিফ ও নন্দ কুমার বাশফোরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন…হু-হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি
বক্তারা বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদ হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ আজও সমাজ, অর্থনীতি এবং রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান। এই নৈরাজ্য রুখে দিতে হলে শ্রমিক শ্রেণির নেতৃত্বে একটি বিপ্লবী গণঅভ্যুত্থান গড়ে তোলার কোনো বিকল্প নেই।নেতৃবৃন্দের মতে, শুধুমাত্র সরকার পরিবর্তন নয়, ফ্যাসিবাদী শোষণমূলক কাঠামো সমূলে উপড়ে ফেলার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।