দুদকের এনফোর্সমেন্ট অভিযানে অনিয়ম ও প্রতারণার অনুসন্ধান

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৯ জুলাই ২০২৫

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম তদন্ত:
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে নানাবিধ হয়রানি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। টিমের সদস্যরা ছদ্মবেশে সেবা গ্রহণ করেন এবং হাসপাতালের বাস্তব কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

তারা হাসপাতালের মালামালের রেজিস্টার, বরাদ্দকৃত খাবারের মেন্যু, ওষুধ বিতরণসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। রোগীদের মতামত গ্রহণ শেষে সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। অভিযান শেষে প্রাপ্ত তথ্য ও নথিপত্রের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।

আরও পড়ুন…ইউপিডিএফ’র আস্তানায় সেনাবাহিনীর অভিযান

হাউজিং কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ:
গ্রীণ ডেল্টা হাউজিং ও রূপায়ন হাউজিং কর্তৃক গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান কার্যালয়, ঢাকা থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে সংশ্লিষ্ট রেকর্ড সংগ্রহ এবং হাউজিং কোম্পানির কর্মকর্তাদের বক্তব্য নেওয়া হয়। পাশাপাশি ভুক্তভোগীদের বক্তব্য গ্রহণ করে তদন্ত কার্যক্রমকে পূর্ণতা দেওয়া হয়। প্রাপ্ত তথ্য যাচাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।

ইবাংলা বাএ

অনিয়মঅনুসন্ধানপ্রতারণার