নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

মাইনুল হোসেন

নির্ধারিত সময়ের মধ্যেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একদিনও দেরি হবে না এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম। দুপুরে সচিবালয়ে বিএসআরএফ’র গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত সংলাপে এর তথ্য জানান তিনি। দেশের জন্য আগামী পাঁচ-ছয়টা দিন খুবই গুরুত্বপূর্ণ সময়  বলেও জানান শফিকুল আলম।

তিনি বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান আগের মতই আছে, ঘোষিত সময়ের একটা দিনও দেরি হবে না। বলেন আগামী নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো: নিজামূল কবীর, উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন।এতে সভাপতিত্ব করেন বিএসআরএফ’র সভাপতি মাসউদুল হক। সংলাপটি সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

আরও পড়ুন…কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা আসবে: আইন উপদেষ্টা

প্রশ্নোত্তর পর্বে বেশ সচিব জানান প্রতি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয়, আমাদের একেবারে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ভায়োলেন্সকে জিরোতে নামিয়ে আনা।

জনশক্তি রপ্তানিতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে দেশের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি চাঁদাবাজি রোধে সরকারের কঠোর অবস্থানের অবস্থানের কথা জানান শফিকুল আলম।

ইবাংলা বাএ

অনুষ্ঠিতনির্বাচনহবে