মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও দুইজন বাংলাদেশি।
আর পড়ুন…গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
নিহতরা হলেন— মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১), আবদুল্লাহ (২৪), আহতদের নাম— মো. হাবিব বিশ্বাস (৪৫), মণীরাম চন্দ্র বাস (৪০)। তাদেরকে তাৎক্ষণিকভাবে কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশপ্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়ে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
পুলিশ জানায়, চালক মো. সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্সও গত মে মাস থেকে নবায়ন করা হয়নি। এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী।
পুলিশ জানিয়েছে, গাড়ির যান্ত্রিক অবস্থা যাচাই করতে পুসপাকমে পরীক্ষা পাঠানো হয়েছে। একই সঙ্গে আহত ও নিহতদের নিয়োগদাতাদের সনাক্ত করার চেষ্টা চলছে।
ইবাংলা বাএ