কোনো অপকর্ম করতে চাইলে আওয়ামী লীগকে কোনভাবেই ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ তাই তারা বিশৃঙ্খলা করতে চাইলে কঠোর হাতে দমন করা হবে।
আরও পড়ুন…রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন
শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নাই। তিনি বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ রয়েছে। এসময় গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন সঠিক তথ্য প্রবাহের কারণে বড় ধরনের কোনো শঙ্কা নেই।
আওয়ামী লীগের গুপ্তভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ ও গোপন প্রশিক্ষণের বিষয়ে উপদেষ্টা বলেন, সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। এমনকি কোনো বাহিনীর কেউ জড়িত থাকলে তাদেরকেও ছাড় দেয়া হবে না। এসসময় তিনি বলেন, এটা তদন্তের বিষয়। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
জাহাঙ্গীর আলম বলেন, মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি সবসময়ই বলে আসছি- আমাদের সাংবাদিকরা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর সরব উপস্থিতি আস্তে আস্তে কমে যাচ্ছে।
ইবাংলা.প্রেস/ বাএ