অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের ভূমিকা ভোলার নয়: ব্রাজিল প্রেসিডেন্ট

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ৪ আগস্ট ২০২৫

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ২০১৬ সালে দেশটিতে ঘটে যাওয়া অভ্যুত্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা কেউ ভুলে যেতে পারে না।বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনেই তৎকালীন প্রেসিডেন্ট দিলমা রুসেফকে ক্ষমতাচ্যুত করা হয়।

লুলার দাবি, যুক্তরাষ্ট্র ব্রাজিলের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, যা দেশের গণতন্ত্রের জন্য ছিলো মারাত্মক ক্ষতিকর। তিনি বলেন, “২০১৬ সালের ওই রাজনৈতিক ষড়যন্ত্রে আন্তর্জাতিক শক্তির হাত ছিলো—এই সত্য এখন আর গোপন নয়।

আরও পড়ুন…দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য আজ শেখ হাসিনার বিরুদ্ধে

উল্লেখ্য, অভ্যুত্থানের পর লুলা নিজেও দুর্নীতির অভিযোগে কারাবরণ করেন, যদিও পরে আদালতের রায়ে মুক্তি পান এবং রাজনীতিতে ফিরে আসেন।

মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। তাদের দাবি, ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়ে তারা কোনো রকম হস্তক্ষেপ করেনি। তবে লুলার সাম্প্রতিক মন্তব্য দেশটির রাজনৈতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে পুরনো বিতর্ককে নতুন করে সামনে এনেছে।

ইবাংলা বাএ

অভ্যুত্থানেনয়ভূমিকাভোলারযুক্তরাষ্ট্রের