৮ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে নারায়ণগঞ্জের ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৬ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জের ব্যবসায়ী মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে প্রায় ৮ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, মেসার্স আজাদ ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো. আওলাদ হোসেন তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৭ কোটি ৩১ লাখ ১৩ হাজার ৭১৮ টাকা সম্পদের তথ্য দেন। তবে যাচাইকালে তার প্রকৃত সম্পদের পরিমাণ পাওয়া যায় ৭ কোটি ৮৯ লাখ ২৪ হাজার ৬৩৭ টাকা, যা দাখিলকৃত তথ্য থেকে ৫৮ লাখ ১০ হাজার ৯১৯ টাকা বেশি।

এছাড়াও, পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৮০৬ টাকা। অথচ তার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৩৬ লাখ ৬২ হাজার ৯১৯ টাকা। অর্থাৎ তিনি প্রায় ৮ কোটি ২৩ লাখ ৮৩ হাজার ৮৮৭ টাকার সম্পদের বৈধ উৎস দেখাতে পারেননি।

আরও পড়ুন…এনসিপি’র কেন্দ্রীয় পাঁচ নেতাকে শোকজ

এই অভিযোগের ভিত্তিতে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, তিনি তার আয়কর নথিতে সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন, যা দুর্নীতির প্রমাণ বহন করে।

অভিযোগসংশ্লিষ্ট বিবরণ (সারসংক্ষেপ):

দাখিলকৃত সম্পদ ৭,৩১,১৩,৭১৮ টাকা অনুসন্ধানে প্রাপ্ত ৭,৮৯,২৪,৬৩৭ টাকা গোপন সম্পদ ৫৮,১০,৯১৯ টাকা মোট অর্জিত সম্পদ ৮,৬০,৪৬,৮০৬ টাকা বৈধ আয়ের উৎস ৩৬,৬২,৯১৯ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ৮,২৩,৮৩,৮৮৭ টাকা

ইবাংলা বাএ

দুদকেরবিরুদ্ধেমামলা