জয়পুরহাটে দুদকের ১৮০তম গণশুনানি আগামীকাল

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১০ আগস্ট ২০২৫

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধে আগামীকাল জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮০তম গণশুনানি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। এছাড়া মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন অতিথি হিসেবে যোগ দেবেন।

আরও পড়ুন…দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ: নির্বাচন কমিশন

গণশুনানিতে সরকারি সেবা প্রাপ্তিতে হয়রানি বা সেবা বঞ্চিত ভুক্তভোগীরা সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের উপস্থিতিতে অভিযোগ উপস্থাপন করবেন। দুদক তাৎক্ষণিকভাবে এসব অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।আয়োজকরা জানিয়েছেন, সরকারি সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা ও সততা নিশ্চিত করা এবং দুর্নীতি নির্মূল করাই এ গণশুনানির মূল উদ্দেশ্য।

উপস্থিতি নিশ্চিত করতে জয়পুরহাট সদরে সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, অভিযোগ সংগ্রহ বুথ ও বাক্স স্থাপনসহ ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

ইবাংলা বাএ

১৮০তমআগামীকালগণশুনানিদুদকের