কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামের দোকানঘর অবৈধভাবে হস্তান্তর ও অর্থ আত্মসাতের অভিযোগে আজ দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
অভিযানে দেখা যায়, ৭৪টি দোকানের মধ্যে অনেকগুলো নিয়ম বহির্ভূতভাবে মালিকানা হস্তান্তর হয়েছে এবং অধিকাংশের কাছে বিপুল ভাড়া বকেয়া রয়েছে।
এমনকি জেলা ক্রীড়া সংস্থার এক কর্মচারীর নামেও দোকান বরাদ্দ রয়েছে। টিম দোকান বরাদ্দসংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে।
আরও পড়ুন…প্রধান শিক্ষকের সাথে সহকারি শিক্ষিকার আপত্তিকর ভিডিও ফাঁস
ওয়াসায় দুর্নীতি অনুসন্ধানে দুদক টিম:
ঢাকা ওয়াসায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে অভিযান চালায়।অভিযানে ওয়াসার বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির মালিকানাধীন একাধিক অ্যাপার্টমেন্ট সরেজমিনে পরিদর্শন করা হয়। সংগৃহীত তথ্য ও নথি যাচাই শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
শরীয়তপুর জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মে দুদকের অভিযান:
শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগে দুদক মাদারীপুর কার্যালয় থেকে অভিযান চালায়।
অভিযানে রোগীদের অভিযোগে জানা যায়, নিয়মিত রাতের খাবার সরবরাহ করা হয় না এবং হাসপাতালের বাথরুম ও ফ্লোর নোংরা। এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসারকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান উন্নয়ন কাজের নথিও সংগ্রহ করা হয়েছে।