জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার রাজধানীর সংসদ ভবন এলাকায় অবস্থিত ঐকমত্য কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন…সংশোধিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদের
বৈঠকে কমিশনের কর্মকাণ্ড, লক্ষ্য এবং অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপক আলী রীয়াজ কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সাথে অনুষ্ঠিত সংলাপ, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।রাষ্ট্রদূত মাইকেল মিলার কমিশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং চলমান প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।