কুষ্টিয়া, পেট্রোবাংলা ও রাঙামাটিতে দুদকের তিন অভিযান

ইবাংলা.প্রেস | মোহাম্মদ আইয়ুব মিয়া | ২১ আগস্ট ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের তিন জেলায় স্বাস্থ্যসেবা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে পৃথক তিনটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

অভিযান ০১ (কুষ্টিয়া):
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগে অভিযান চালানো হয়। টিম ছদ্মবেশে বিভিন্ন সেবা কেন্দ্র, রান্নাঘর, স্টোররুম ও ওয়ার্ড ঘুরে দেখে।

দেখা যায়, এক্স-রে মেশিন অকেজো থাকায় রোগীদের বাইরে গিয়ে পরীক্ষা করতে হচ্ছে। হাসপাতালে অনুমোদিত ২৫ জন চিকিৎসকের মধ্যে কর্মরত আছেন মাত্র ৮ জন।

বেড সংখ্যা ৫০ হলেও প্রতিদিন ভর্তি থাকেন শতাধিক রোগী। সীমিত জনবল ও অবকাঠামোতে সেবা দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে কর্তৃপক্ষ টিমকে জানায়।

আরও পড়ুন…ভিসা ছাড়াই বাংলাদেশ ও পাকিস্তান ভ্রমণ করতে পারবেন কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা: প্রেসসচিব

অভিযান ০২ (পেট্রোবাংলা):
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনে (পেট্রোবাংলা) অবৈধ নিয়োগ ও পদোন্নতি, অতিরিক্ত অর্থে কার্যাদেশ প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়।

পর্যালোচনায় দেখা যায়, পদোন্নতিতে জ্যেষ্ঠতার বিধি লঙ্ঘন এবং চাকরির মেয়াদ পূর্ণ না হওয়ার সত্ত্বেও পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসিকে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই চুক্তি নবায়নের প্রমাণ মেলে। সংশ্লিষ্ট রেকর্ড সংগ্রহ করেছে দুদক।

অভিযান ০৩ (রাঙামাটি):
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৩৩৪ কোটি টাকার ‘কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পে’ অনিয়মের অভিযোগে রাঙামাটিতে অভিযান চালানো হয়। তদন্তে দেখা যায়, টেন্ডারে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রকল্পের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করা হয়।দুদক জানিয়েছে, অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

ইবাংলা বাএ

অভিযানতিনদুদকের