নড়াইলে কারাগারে থাকা হুমায়ুন শেখ (৪২) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন…নড়াইলে স্কাউটিং ওরিয়েন্টেশন ও গ্রুপ সভাপতি ওয়ার্কসপ অনুষ্ঠিত
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি এবং গত দুই মাস ধরে নড়াইল জেলা কারাগারে বন্দি ছিলেন। হুমায়ুন কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, হুমায়ুন শেখ গত ৪-৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার মধ্যরাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।
এ বিষয়ে নড়াইল জেলা কারাগারের জেলার মো. আমিরুল ইসলাম বলেন, “হুমায়ুন শেখ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইবাংলা.প্রেস/ বাএ