ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান বললেন, স্বচ্ছ ভোট আয়োজনের চেষ্টা চলছে—কেউ বাধা দিলে কে কী করেছে তা সব প্রকাশ্যে জানানো হবে।
আরও পড়ুন…সংবিধানের বাইরে গিয়ে পিআর ভোট নয়: রাজশাহীতে সিইসি
শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজন সব দিক থেকে চ্যালেঞ্জিং হলেও প্রস্তুতি ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে কেউ যদি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে তিনি দায়িত্ব ছাড়বেন এবং কে কী করেছে তা প্রকাশ্যে জানিয়ে দেবেন।
তিনি বলেন, পুরো জাতির নজর এখন ডাকসু নির্বাচনের দিকে। কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের আয়োজন চলছে এবং এ নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।
উপাচার্য আরও উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এ সময় সেনাবাহিনীসহ সব অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ইবাংলা.প্রেস/ বাএ