শিবপুর ইউনিয়ন কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলনেও আলোচনায় রয়েছেন কাজী মামুনুর রশীদ

রুবেল ভূইয়া, সাহার পাড়, নবীনগর

গতকাল শুক্রবার অনুষ্ঠিত উপজেলার শিবপুর ইউনিয়ন কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলনে সকল নেতা কর্মীদের মাঝে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন তিনি। শুক্রবার বিকেলে মিরপুর বাজারে এই দ্বিবার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এ সময় শিবপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো: মজিবুর রহমানের সভাপতিত্বে ও শিবপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো: সাদেকুল ইসলাম (মোল্লা) মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া (৫) (নবীনগর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কেএম মামুন অর রশিদ।

আরও পড়ুন…ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেয়ে ডাকসুর নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে প্রতিদ্বন্দিতা করছেন

প্রধান বক্তার বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক, মো: এনায়েত উল্লাহ খোকন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মো: সাইফুল হক।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মো: জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো: আল আমিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন বাবুল, উপজেলা পৌর কৃষকদলের আহ্বায়ক মো: আনোয়ার হোসেন, শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার মোহাম্মদ রুকন উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আব্দুর রশিদ, সাবেক সভাপতি এস.এম রউফসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে মো: মজিবুর রহমানকে সভাপতি ও সাদেকুল ইসলাম (মোল্লা) কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। পরে বক্তারা বলেন, একজন বিনয়ী উপকারী দলের কান্ডারী কেন্দ্রীয় কৃষক দল নেতা কেএম মামুন অর রশিদ। আমরা চাই দল তাকেই মুল্যায়ন করবে।

ইবাংলা বাএ

আলোচনায় রয়েছেনকাজীমামুনুররশীদ