কআগামীকাল টাঙ্গাইলে দুদকের ১৮২তম গণশুনানি

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৪ আগস্ট ২০২৫

সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে সেবার মানোন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল (২৫ আগস্ট) টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮২তম গণশুনানি অনুষ্ঠিত হবে।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি থাকবেন দুদকের মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজাউল কবির এবং মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

এ গণশুনানিতে সরকারি সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা বঞ্চিত নাগরিকরা তাদের অভিযোগ কমিশনের সামনে তুলে ধরবেন। অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে দুদক।

আরও পড়ুন…কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু রোহিঙ্গা সংকট নিয়ে

গণশুনানি সফল করতে টাঙ্গাইল জেলায় ইতোমধ্যেই মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ ও অভিযোগ বাক্স স্থাপনসহ ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

এতে জনসাধারণের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।দুর্নীতির বিরুদ্ধে সচেতন নাগরিকদের পাশাপাশি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ইবাংলা বাএ

১৮২তমগণশুনানিদুদকের