বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠন পাঁচগ্রাম ইউনিয়ন শাখা, কালিয়া, নড়াইলের আয়োজনে যাদবপুর আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
সাবেক ছাত্রনেতা ও কালিয়া উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ হাসান আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পাঁচগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুদ আলম মোল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল,জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম।
কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু,কালিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস হোসেন বিশ্বাস, কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিন বিশ্বাস।
কালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, কালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম, নেছার উদ্দিন আহমেদ, কালিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ওমিয়ার হোসেন গাউস,
কালিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ নেয়ামত হোসেন, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন আক্তারুজ্জামান, ১১নং পেড়লী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একতিয়ার হোসেন গাজী, পুরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিল্টন শেখ, পাঁচগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান