বিএনপির ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৬ আগস্ট ২০২৫

শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপির নেতা ফজলুর রহমানের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দলীয় সিদ্ধান্তে জানানো হয়, গত ২৪ আগস্ট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তিনি নির্ধারিত সময়ে লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার আবেদন করেন। পরে আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হলেও তার জবাবকে অসন্তোষজনক হিসেবে বিবেচনা করেছে দল।

আরও পড়ুন…সামিট গ্রুপ ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে মামলা

তবে মুক্তিযুদ্ধে ফজলুর রহমানের অবদানকে সম্মান জানিয়ে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

চিঠিতে আরও নির্দেশনা দেওয়া হয়েছে, ভবিষ্যতে তিনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা এবং জনগণের ধর্মীয় অনুভূতিকে যাতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে।

ইবাংলা বাএ

দলীয়পদরহমানেরস্থগিত