রাজধানীতে বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৭ আগস্ট ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আজ বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর শাহবাগে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ। তিনি জানান, দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের এ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ওয়ালী উল্লাহ বলেন, “আমাদের এই আন্দোলন কারও বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলছে, তা দূর করে সংস্কার আনার লক্ষ্যেই এ কর্মসূচি।”

এর আগে মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি ও অবরোধ পালন করেন বুয়েটসহ বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে অবরোধ প্রত্যাহার করে আজকের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়।

তিন দফা দাবি হলো—

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার বন্ধ করা।

কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা।

দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা।

ইবাংলা বাএ

‘লংমার্চআজকর্মসূচিটু ঢাকাশিক্ষার্থীদের