দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট অভিযান

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৮ আগস্ট ২০২৫

ঢাকা, চট্টগ্রাম ও পিরোজপুরে পৃথক অভিযানে দুর্নীতি দমন কমিশন (দুদক) একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে।

ঢাকা:
জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ লাভের উদ্দেশ্যে ঘুষ প্রদানের অভিযোগে মহাখালীতে অভিযান পরিচালনা করে দুদক টিম।

পিরোজপুর:
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগে দুদক প্রধান কার্যালয় ও জেলা কার্যালয়ের যৌথ টিম অভিযান পরিচালনা করে।

চট্টগ্রাম:
সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে কাজ না করেই বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাত ও অন্যান্য অনিয়মের অভিযোগে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে।

এই অভিযানগুলোতে সংশ্লিষ্ট দপ্তরের নথিপত্র ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। দুদক জানিয়েছে, অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইবাংলা বাএ

অভিযানএনফোর্সমেন্টকমিশনের