বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা-ব্রাজিলের সেপ্টেম্বরে ব্যস্ত সূচি

ইবাংলা.প্রেস | ক্রীড়াঙ্গন ডেস্ক | ২৯ আগস্ট ২০২৫

২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে সেপ্টেম্বরে আবারও মাঠে নামছে লাতিন পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলেও বাছাইপর্বের অবশিষ্ট ম্যাচগুলো খেলবে দুই দল।

কনমেবল অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ১৬ ম্যাচ শেষে তারা পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ইকুয়েডরের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে। অন্যদিকে, ২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে তৃতীয় স্থানে।

আরও পড়ুন…ইরান ইস্যুতে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ফিফার আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা খেলবে দুটি ম্যাচ। ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এস্তাডিও মনুমেন্টালে মাঠে নামবে তারা। এরপর ১০ সেপ্টেম্বর একই ভেন্যুতে মুখোমুখি হবে ইকুয়েডরের। বিশ্বকাপের জায়গা নিশ্চিত হলেও কোচ লিওনেল স্ক্যালোনি নতুন কৌশল ও খেলোয়াড় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারেন বলে জানা গেছে।

অন্যদিকে, ব্রাজিলও সেপ্টেম্বরে দুটি ম্যাচ খেলবে। কার্লো আনচেলত্তির দল ৫ সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। এরপর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে নামবে মিউনিসিপাল স্টেডিয়ামে। তবে ইনজুরির কারণে নেইমার দলে নেই। এছাড়া ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোকেও রাখেননি আনচেলত্তি।

সেপ্টেম্বরে ম্যাচ সূচি:
৫ সেপ্টেম্বর: আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা, ভোর ৫:৩০ মিনিট, এস্তাডিও মনুমেন্টাল
৫ সেপ্টেম্বর: ব্রাজিল বনাম চিলি, ভোর ৬:৩০ মিনিট, মারাকানা
১০ সেপ্টেম্বর: আর্জেন্টিনা বনাম ইকুয়েডর, ভোর ৫:০০ মিনিট, মনুমেন্টাল স্টেডিয়াম
১০ সেপ্টেম্বর: ব্রাজিল বনাম বলিভিয়া, ভোর ৫:৩০ মিনিট, মিউনিসিপাল স্টেডিয়াম

ইবাংলা বাএ

ব্যস্তসূচিসেপ্টেম্বরে