রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পারমাণবিক ইস্যুসহ আঞ্চলকি ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য বৈঠকে বসবেন। বৈঠকটি আগামী সোমবার (১ সেপ্টেম্বর) চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের খবরে জানানো হয়েছে, ক্রেমলিন জানিয়েছে যে রুশ প্রেসিডেন্ট পুতিন চীনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের নেতারা পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা ও অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
আরও পড়ুন…৪ বাসের সংঘর্ষে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২৫ জন আহত
এছাড়া, ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বেইজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন। এটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিন নেতার প্রথম প্রকাশ্য উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে।