এশিয়ার শহরগুলো বৈশ্বিক পর্যটন র‌্যাঙ্কিংয়ে শীর্ষে

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ব পর্যটনে এশিয়ার আধিপত্য আরও সুদৃঢ় হয়েছে। গ্লোবাল ট্যুরিজম সিটিজ অ্যাট্র্যাক্টিভনেস ইনডেক্স ২০২৫–এর সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এশিয়ার একাধিক শহর উঠে এসেছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যের তালিকায়।

আরও পড়ুন…আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫০ ছাড়াল

রিপোর্ট অনুযায়ী, জাপানের ওসাকা বিশ্বের সেরা পর্যটন শহরের শিরোপা অর্জন করেছে। তৃতীয় স্থানে রয়েছে জাপানেরই কিয়োটো। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন এবং অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতার জন্য জাপান বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল পঞ্চম স্থানে রয়েছে। কোরিয়ান ওয়েভ, বিনোদন এবং আধুনিক নগর সংস্কৃতির কারণে শহরটির এই উত্থান বলে মনে করছে বিশেষজ্ঞরা। এ ছাড়া ব্যাংকক সপ্তম, দুবাই নবম এবং সিঙ্গাপুর ১৫তম স্থানে জায়গা পেয়েছে। ছোট শহরগুলোর মধ্যেও এগিয়ে রয়েছে ওকিনাওয়া (১০ম), জেজু দ্বীপ (১৬তম) এবং বালি (৪০তম)।

চীন ও ভিয়েতনামের বেশ কয়েকটি শহরও তালিকায় রয়েছে। সাংহাই ২৮তম, বেইজিং ৩৮তম, ন্যা ট্রাং ৩১তম, দা নাং ৩৯তম এবং হ্যানয় ৪১তম স্থানে রয়েছে। ইন্দোনেশিয়ার দুটি শহর জায়গা করে নিয়েছে—বালি এবং রাজধানী জাকার্তা। বালি আগে থেকেই বিশ্বখ্যাত ভ্রমণ গন্তব্য, আর জাকার্তা নতুন করে ৫০তম স্থানে উঠে এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এশিয়ার শহরগুলো শুধু সাংস্কৃতিক বৈচিত্র্যেই নয়, আধুনিক বিনোদন, প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনযাত্রার ধারা দিয়েও বিশ্ব পর্যটনে নিজেদের অবস্থান ক্রমশ শক্ত করছে।
ইবাংলা.প্রেস/ বাএ

পর্যটনর‍্যাঙ্কিংয়েশীর্ষে’