এখন থেকে সারাদেশের নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলার দায়িত্ব নির্বাহী বিভাগের পরিবর্তে সুপ্রিম কোর্টের হাতে থাকবে। মঙ্গলবার (২ আগস্ট) হাইকোর্ট এ সংক্রান্ত ঐতিহাসিক রায় ঘোষণা করেছে।
আরও পড়ুন…আমেরিকা কোনও দল বা ব্যক্তিকে সমর্থন করে না: মার্কিন রাষ্ট্রদূত
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে সংবিধানের ১১৬ অনুচ্ছেদে পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীতে আনা বিধান বাতিল ঘোষণা করা হয়েছে।
সকাল ১০টা ৫০ মিনিটে এ রায় ঘোষণা শুরু হয়। এর আগে গত ১৩ আগস্ট মামলার শুনানি শেষে আজকের দিন রায় ঘোষণার জন্য নির্ধারণ করা হয়েছিল।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আর ইন্টারভেনর হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
রায়ের ফলে ১৯৭২ সালের সংবিধানের মূল ১১৬ অনুচ্ছেদের বিধান পুনর্বহাল হলো। ওই অনুচ্ছেদ অনুযায়ী, বিচার বিভাগের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার পূর্ণ দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এ রায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে এক বড় মাইলফলক হিসেবে বিবেচিত হবে। নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হয়ে এখন থেকে বিচারকরা তাদের দায়িত্ব আরও স্বাধীনভাবে পালন করতে পারবেন।
ইবাংলা.প্রেস/ বাএ