ব্যাপক প্রস্তুতি ও নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ারনবীনগর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সংগঠনের উদ্যোগে এবং কেন্দ্রীয় নেতাদের সরব উপস্থিতিতে বুধবার ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে নানা কর্মসূচি, বর্ণাঢ্য আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল আনন্দ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর উপজেলা পরিষদ রোড প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন…ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের রায়
পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম, এ মান্নান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দল নেতা তকদির হোসেন মো. জসীম, বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান এডভোকেট মোঃ আব্দুল মতিন,কেন্দ্রীয় বিএনপি নেতা সালাউদ্দিন ভূঁইয়া শিশির, কেন্দ্রীয় কৃষক দল নেতা মামুনুর রশীদ মামুন, সহ বিএনপির কর্মী সমর্থকরা অশংগ্রহন করেন।
এ সময় বক্তৃতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে অঙ্গীকারাবদ্ধ ও এক হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।