আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ০৬ সেপ্টেম্বর ২০২৫

কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। ডা. জাহিদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে।

আরও পড়ুন…নবীনগরে পিকআপের চাপায় নিহত ১

ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগনের অধিকার হরণ করার পায়তারা করছে।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারা ষড়যন্ত্র করছে।তিনি বলেন, পিআর পদ্ধতি বেআইনি আবদার। সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেয়া যায় না। আবেগী না হয়ে জনআকাঙ্খা বুঝতে হবে।

ইবাংলা বাএ

তারেকতারেক রহমানদেশেফিরবেন