দেশের বিভিন্ন স্থানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে চারটি পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযান ০১ (নরসিংদী, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স):
চিকিৎসা সেবায় অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগে অভিযান চালায় দুদক। ছদ্মবেশে উপস্থিত টিম চিকিৎসকদের দেরিতে আসার প্রমাণ পায় এবং ওষুধ সরবরাহসংক্রান্ত নথি যাচাই করে। অবশিষ্ট তথ্য সংগ্রহ শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।
আরও পড়ুন…আদালতের দোতলা থেকে লাফ দিয়ে হত্যা মামলার আসামির পালানোর চেষ্টা
অভিযান ০২ (ডিজিকন গ্রুপ):
ডিজিকন টেলিকমিউনিকেশন লিমিটেড, ডিজিকন গ্লোবাল সার্ভিসেস ও ডিজিকন টেকনোলজিস পিএলসি’র বিরুদ্ধে এনআইডি জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিযান চালানো হয়। দেখা যায়, তিনটির মধ্যে দুটি প্রতিষ্ঠান কাগুজে, কেবল একটি সক্রিয়। সংশ্লিষ্ট নথি সংগ্রহ করেছে দুদক।
অভিযান ০৩ (শরীয়তপুর, শামসুর রহমান কলেজ):
কলেজ ফান্ড আত্মসাতের অভিযোগে অভিযান চালায় দুদক। তদন্তে জানা যায়, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ২.৪৭ একর জমি এওয়াজ বদল করা হয়েছে এবং সাবেক অধ্যক্ষের উত্তোলিত ৫ লাখ ৮৪ হাজার টাকা ফেরত দেওয়া হয়নি। অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে।
অভিযান ০৪ (লালমনিরহাট, সার ডিলার):
সার বিক্রিতে অতিরিক্ত অর্থ আদায় ও মজুদের অভিযোগে অভিযান চালানো হয়। কৃষকরা অভিযোগ করেন, নির্ধারিত মূল্যের বেশি দাম আদায় করা হচ্ছে। কয়েকটি গুদামে সার না রেখে অন্যত্র মজুদ রাখার প্রমাণও পাওয়া গেছে।