নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: আশ্বস্ত প্রধান উপদেস্টার দপ্তর

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক, মাগুরা | শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে দৃঢ়ভাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল-মান্দারতলায় কবি ফররুক আহমেদের বাড়ি পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ বক্তব্য দেন।

শফিকুল আলম বলেন, “নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বানচালের কোনো সুযোগ কারও নেই।”

তিনি আরও উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ জাতীয় নির্বাচনে প্রতিফলিত হবে। “আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন,” যোগ করেন তিনি।

কবি ফররুক আহমেদের বাড়ি পরিদর্শনকালে মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

ইবাংলা বাএ

দপ্তরপ্রধান উপদেস্টার