ডা. এম. ইয়াছিন আলী ‘সাউথ এশিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত

নিজস্ব প্রতিবেদক, জ ই বুলবুল

ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট ডা. এম. ইয়াসিন আলী দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ “সাউথ এশিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করেছেন। এ সম্মাননা দিয়েছে সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরাম।

পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ৫টায় ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মানিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

ডা. ইয়াসিন আলী ফিজিওথেরাপি, স্বাস্থ্যসেবা ও সমাজসেবায় তাঁর অনন্য অবদানের জন্য এ পুরস্কার অর্জন করেছেন। আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি প্রসারে এবং মানবসেবায় তাঁর নেতৃত্ব ও কর্মদক্ষতা দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন…নির্বাচিত হলেন যারা জাকসুতে

পুরস্কার প্রাপ্তির পর ডা. আলী বলেন,
“এই পুরস্কার শুধুমাত্র আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি। আমি এই সম্মাননা আমার রোগী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উৎসর্গ করছি, যারা আমাকে প্রতিনিয়ত মানবসেবায় অনুপ্রাণিত করে।”

দক্ষিণ এশিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মাননা জানায় এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাংস্কৃতিক ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।

ইবাংলা বাএ

২০২৫’-এঅ্যাওয়ার্ডএক্সেলেন্সএশিয়ান