রাজধানীর মিরপুর ১৩ নাম্বারে অবস্থিত হাজী আলী হোসেন স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম ও নবীন বরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টম্বর) সকালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা ১৫ আসনের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম খান মিল্টন।
আরও পড়ুন…দুদকের তিন অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তাই তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ গড়ার অঙ্গীকার নিতে হবে।” তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় কলেজের অধ্যক্ষ, শিক্ষক-কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
হাজী আলী হোসেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা জানান, প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠান ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নবীন শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও এমন আয়োজনকে স্বাগত জানান।
ইবাংলা.প্রেস/ বাএ