বন, স্বাস্থ্য ও পার্বত্য পরিষদে দুদকের তিন অভিযান

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৭ সেপ্টেম্বর ২০২৫

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের তিনটি ভিন্ন খাতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বন বিভাগ, কুষ্টিয়ার স্বাস্থ্য খাত এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে এসব অভিযান চালানো হয়।

অভিযান ০১: বন বিভাগে পাখি আমদানির আড়ালে অর্থপাচার তদন্ত:
পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচারের অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয় থেকে ঢাকা বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কার্যালয়ে অভিযান চালানো হয়।

এ সময় আমদানিকারকদের পূর্বের পাখি আমদানির সংখ্যা, পরিদর্শন প্রতিবেদন, এনওসি এবং অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এসব তথ্য বিশ্লেষণ শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।

আরও পড়ুন…জাতিসংঘের চিঠি বাংলাদেশকে

অভিযান ০২: কুষ্টিয়া স্বাস্থ্য খাতে অনিয়ম অনুসন্ধান:
কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগে দুর্নীতি ও চিকিৎসাসেবায় হয়রানির অভিযোগের ভিত্তিতে দুদকের জেলা কার্যালয়, কুষ্টিয়া থেকে অভিযান পরিচালিত হয়।টিম প্রথমে সিভিল সার্জনের কার্যালয় থেকে নিয়োগ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে।

পরে হাসপাতালে সরেজমিনে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা ও টেস্ট-সুবিধা সম্পর্কে তথ্য নেয়। এক্সরে মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানায় দুদক।

 

অভিযান ০৩: রাঙ্গামাটি জেলা পরিষদে প্রকল্পে দুর্নীতি তদন্ত:
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলন, ঘুষ দাবিসহ নানা অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়।অভিযানকালে সাজেক গাড়ি পার্কিং প্রকল্প, জেলা পরিষদের টোল নথি, কাজুবাদামসহ গাছের চারা বিতরণ প্রকল্প এবং সংশ্লিষ্ট টেন্ডার রেকর্ড সংগ্রহ করা হয়। পরে জেলা পরিষদ সদস্যদের সঙ্গে আলাপ ও প্রকল্প পরিদর্শন করে এনফোর্সমেন্ট টিম।

ইবাংলা বাএ

অভিযানতিনদুদকের