ইসি সচিবালয় ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের খসড়ার অনুমোদন উপদেষ্টা পরিষদের বৈঠকে

ইবাংলা.প্রেস | মাইনুল হোসেন পিন্নু | ১৮ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৪৩তম বৈঠকে এ অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

আরও পড়ুন…আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্যের শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেসসচিব

এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ‘অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ইবাংলা বাএ

উপদেষ্টাপরিষদেরবৈঠকে