ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় তরুণদের দক্ষ করে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর এবার আরও বড় পরিসরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। দেশের ৪৮টি জেলায় শুরু হচ্ছে ভাতাসহ সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণ।
এ কর্মসূচির আওতায় বেকার ও আগ্রহী যুবকদের আইটি স্কিল উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কোর্স করানো হবে, যার মধ্যে রয়েছে- গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, এবং কনটেন্ট ক্রিয়েশন।
প্রতিটি কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের অনলাইনে আয় করার পথ দেখানো হবে।প্রশিক্ষণ চলাকালীন প্রতি প্রশিক্ষণার্থীকে নির্দিষ্ট হারে ভাতাও প্রদান করা হবে, যাতে তারা আর্থিক দিক থেকে কিছুটা স্বচ্ছলতা বজায় রেখে শিখতে পারে।
যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, “তরুণ প্রজন্মকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এতে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।আবেদন পদ্ধতি, যোগ্যতা ও প্রশিক্ষণ শুরুর তারিখ শিগগিরই যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট জেলার কার্যালয়ের মাধ্যমে জানানো হবে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন জেলার তরুণরা। অনেকেই মনে করছেন, সঠিক দিকনির্দেশনা ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশে বসেই বিশ্ববাজারে কাজ করার সুযোগ তৈরি হবে।