ঢাকায় মার্কিন দূতাবাসের ঘোষণা: অবৈধ অভিবাসন রোধে নতুন ভিসা নীতি

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২১ সেপ্টেম্বর ২০২৫

শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নতুন ভিসা সীমাবদ্ধতা নীতি নিয়ে ঘোষণা দেয়।

পোস্টে জানানো হয়, যুক্তরাষ্ট্র সরকার অবৈধ অভিবাসন রোধে কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে যেসব বিদেশি সরকারি কর্মকর্তা, যেমন—ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তা, বিমানবন্দর ও সমুদ্রবন্দর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট অন্যরা ইচ্ছাকৃতভাবে অবৈধ অভিবাসনকে প্রশ্রয় দেন বা আইন প্রয়োগে ব্যর্থ হন, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

আরও পড়ুন…ইসরায়েলের তিন বন্ধু দেশ অবশেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো

এছাড়া পোস্টে উল্লেখ করা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নীতি কার্যকর করেছে দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার স্বার্থে। একই সঙ্গে এটি ২০২৪ সালে সম্প্রসারিত “3C Policy”-এর অংশ হিসেবে বেসরকারি পরিবহন ও ভ্রমণ খাতকেও নজরদারিতে রাখবে।

দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, “আমরা আশা করি সংশ্লিষ্ট দেশগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ অভিবাসন রোধে কার্যকর ব্যবস্থা নেবে।বিশ্লেষকদের মতে, ঢাকায় মার্কিন দূতাবাসের এই ঘোষণা বাংলাদেশের অভিবাসন খাতেও প্রভাব ফেলতে পারে।

ইবাংলা বাএ

অভিবাসননতুননীতিভিসামার্কিনরোধে