নবীনগরে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছেন স্থপতি মোহাম্মদ আবদুল আউয়াল

জ ই বুলবুল

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছেন স্থপতি মোহাম্মদ আবদুল আউয়াল। তিনি দীর্ঘ সময় ধরে উপজেলার তৃনমুল পর্যায়ে লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন।

শুক্রবারউপজেলার ইব্রাহীমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে স্থপতি মোহাম্মদ আবদুল আউয়াল বলেন “রাজনীতি মানে প্রতিপক্ষকে ঘায়েল করা নয়, বরং জনগণের অধিকার আদায় ও তাদের ভবিষ্যৎ গড়ে তোলা।”

ইব্রাহীমপুর বাঁশ বাজার ও ভোলাচং বাজারে নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে হাতে ৩১ দফার লিফলেট পৌঁছে দেন। বাজারের দোকানদার, ভ্যানচালক, কৃষক, দিনমজুর সবাই মনোযোগ দিয়ে পড়েন লিফলেটের মূল বক্তব্য। কেউ কেউ প্রশ্ন তোলেন, আবার কেউ ভবিষ্যৎ পরিবর্তনের আশা ব্যক্ত করেন।

এ সময় স্থপতি আবদুল আউয়াল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের দায়িত্ব শুধু লিফলেট বিলি নয়, মানুষের দুঃখ-কষ্ট বুঝে পাশে দাঁড়ানো। রাজনীতি হবে মানবিকতার ভিত্তিতে। ক্ষুধার্ত মানুষের অন্ন, অসুস্থ মানুষের চিকিৎসা, শিক্ষার্থীর শিক্ষা আর বেকারের কর্মসংস্থান এসবই আমাদের প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন…আরও ৪ জনের মৃত্যু ডেঙ্গুতে

বাজারের সাধারণ মানুষও নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে অংশ নেন। এক দোকানদার আবেগঘন কণ্ঠে বলেন, “রাজনীতি যদি সত্যি মানুষের কাজে আসে, তবে এই ধরনের উদ্যোগ আমরা সবসময় স্বাগত জানাই।

এভাবেই লিফলেট বিতরণের মতো একটি ক্ষুদ্র আয়োজন রূপ নেয় মানবিক মিলনমেলায়। এতে প্রতীয়মান হয় জনগণ চায় রাজনীতি হোক সৎ, স্বচ্ছ ও দায়িত্বশীল; আর রাজনীতিবিদরা জনগণের প্রতি দায়বদ্ধ হয়ে কাজ করলে তবেই সমাজে আসবে প্রকৃত পরিবর্তন।

ইবাংলা বাএ

আউয়ালআবদুলমোহাম্মদস্থপতি