দেড়শর আগেই থামল পাকিস্তান ফারহানের ফিফটির পরেও

ইবাংলা.প্রেস | ক্রীড়াঙ্গন ডেস্ক | ২৮ সেপ্টেম্বর ২০২৫

দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিলে পাকিস্তান। বিশেষ করে সাহিবজাদা ফারহানের ঝোড়ো ফিফটিতে শক্ত ভিত পেয়েছিল তারা। তবে মিডল অর্ডারে একের পর এক ব্যাটার এলেন আর গেলেন! তাতে বড় সংগ্রহের ভিত গড়েও দেড়শর আগেই অলআউট হয়ে গেছে পাকিস্তান।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ফাইনালে আগে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান ৩৮ বলে ৫৭ রান করেন।

আরেক ওপেনার ফখর জামানের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪৬ রান।এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল পাকিস্তান। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে থাকেন সাহিবজাদা ফারহান ও ফখর জামান। তবে পাওয়ার প্লেতে খুব বেশি রান তুলতে না পারলেও উইকেটও হারায়নি পাকিস্তান।

আরও পড়ুন…বইমেলা হচ্ছে না ডিসেম্বরে

উদ্বোধনী জুটিতে ৮৪ রান যোগ করেন শাহিবজাদা ফারহান ও ফখর জামান। দশম ওভারে বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ক্যাচ দিয়ে ফারহান ফিরলে ভাঙে তাদের জুটি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ রান।

তিন নম্বরে ব্যাট করতে নেমে দুই বাউন্ডারি মেরে রানে ফেরার বার্তা দিলেও ব্যর্থ হয়েছেন সাইম আইয়ুব। কুলদীপ যাদবের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে বুমরাহ’র হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১১ বলে ১৪ রান।

পরের ওভারেই মোহাম্মদ হারিসকে ফেরান অক্ষর প্যাটেল। বাউন্ডারির কাছে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোনো রান না করেই। পরের ওভারেই ওপেনার ফখর জামানকে ফেরান বরুণ চক্রবর্তী।

৩৫ বলে ৪৬ রান করে কুলদীপের হাতে ক্যাচ সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।এরপরের ওভারে আরও একটি উইকেট হারায় তারা। এবার ২ বলে ১ রান করা হুসেইন তালাতকে ফেরান অক্ষর প্যাটেল।

ইবাংলা বাএ

পরেওপাকিস্তানফারহানেরফিফটির