নেদারল্যান্ডস ভিসা আবেদন আর নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২ অক্টোবর ২০২৫

ঢাকার সুইডিশ দূতাবাস আগামী ১৫ অক্টোবর থেকে নেদারল্যান্ডসের শেনজেন ভিসা আবেদন গ্রহণ বন্ধ ঘোষণা করেছে। বুধবার (১ অক্টোবর) দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সুইডিশ দূতাবাস আর নেদারল্যান্ডসের পক্ষে শেনজেন ভিসা আবেদন সংক্রান্ত প্রতিনিধিত্ব করবে না। তাই ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে নেদারল্যান্ডসের জন্য ভিসা আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন…নবীনগরে চারদিন পর সচল সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ফাঁড়ি: জনমনে স্বস্তি

দূতাবাস আরও জানায়, যদি নেদারল্যান্ডস শেনজেন অঞ্চলের প্রধান গন্তব্য হয়, তবে ভ্রমণপ্রত্যাশীদের সরাসরি ডাচ কর্তৃপক্ষের মাধ্যমে আপডেট হওয়া আবেদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।এর আগে, গত ১৫ সেপ্টেম্বর থেকে বেলজিয়ামের ভিসা আবেদন গ্রহণও বন্ধ করে দিয়েছিল ঢাকার সুইডিশ দূতাবাস।

ইবাংলা বাএ

ঢাকারদূতাবাসনানেবেসুইডিশ