গাজায় ত্রাণ নিয়ে যাওয়া বৈশ্বিক সমুদ্রযাত্রা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র শেষ জাহাজ ‘ম্যারিনেট’ও আটক করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা শক্তি প্রয়োগ করে পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিতে উঠে পড়েছে।
আরও পড়ুন…এখনও গাজামুখী সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’
জানা গেছে, ম্যারিনেটে ৬ জন ক্রু ছিলেন। এটিই ফ্লোটিলার ৪৪টি জাহাজের বিশাল বহরের শেষ সক্রিয় নৌযান, যা গাজার অবরুদ্ধ জনগণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল।