দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য আন্তর্জাতিক দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১১ অক্টোবর ২০২৫

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে দুর্যোগের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা একদিকে মানুষের জীবন ও জীবিকা ধ্বংস করছে, অন্যদিকে কয়েক দশকের উন্নয়ন অর্জনকেও মুহূর্তের মধ্যে বিলীন করে দিচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, দুর্যোগের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রতিবছর আনুমানিক ২ ট্রিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে, যেখানে পরোক্ষ ব্যয়ও রয়েছে।

তবে এত বিশাল ক্ষতির পরও দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিনিয়োগের পরিমাণ অত্যন্ত সীমিত। উন্নয়ন সহায়তার মাত্র ২ শতাংশ এবং অনেক দেশের সরকারি বাজেটের ১ শতাংশেরও কম অংশ ব্যয় করা হয় এই খাতে। জাতিসংঘ বলছে, এটি কেবল অর্থনৈতিক ঘাটতি নয়, বরং একটি “গুরুতর ভুল হিসাব”।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোতে স্থিতিশীল অবকাঠামোতে বিনিয়োগ করা প্রতিটি ডলার দুর্যোগের সময় অন্তত ৪ ডলার সাশ্রয় করতে পারে। তাই দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিনিয়োগ বাড়ানো শুধু মানবিক নয়, অর্থনৈতিকভাবেও টেকসই সিদ্ধান্ত।

আরও পড়ুন…ইসলামাবাদে প্রেস ক্লাবে পুলিশের অভিযান, সাংবাদিকদের উপরও হামলা

এই বছরের আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবসের প্রতিপাদ্য তুলে ধরছে — “স্থিতিস্থাপকতা তহবিলে বিনিয়োগ জরুরি”। জাতিসংঘ সরকার, দাতা সংস্থা, এবং বেসরকারি খাতকে আহ্বান জানিয়েছে প্রতিটি উন্নয়ন সিদ্ধান্তে ঝুঁকি মূল্যায়নকে অন্তর্ভুক্ত করতে এবং স্থিতিস্থাপকতাকে উন্নয়নের মূলভিত্তি হিসেবে গ্রহণ করতে।

বার্তায় আরও বলা হয়েছে, “চলুন আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করি— দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় বিনিয়োগ বাড়িয়ে সবার জন্য একটি নিরাপদ, টেকসই ও ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ গড়ে তুলব।

ইবাংলা বাএ

জাতিসংঘবার্তামহাসচিবের