মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নবীনগর পদ্মপাড়ার চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত জাকারিয়া ইফতি (২২) কে নবীনগর থানা পুলিশ ৮ ঘন্টার মধ্যে চুরি হওয়া ১লক্ষ ৪৫ হাজার টাকাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
নবীনগর থানার এসআই রফিক বলেন, আমরা ভোররাতে অভিযান চালিয়ে নবীনগর পশ্চিমপাড়ার একটি দৈনিকের প্রতিনিধি, সাবেক ইউপি সদস্য সফর আলীর (৪৫) বাসা থেকে চোর চক্রে জড়িত জাকারিয়া ইফতিকে চুরি হওয়া টাকা সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
জাকারিয়া ইফতি নবীনগর থানা হেফাজতে রয়েছে তার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তার বাবার নাম জামাল হোসেন। জাকারিয়া সাংবাদিক সফর আলীর ভাতিজা। জাকারিয়া মিরপুরের পল্লবীতে বসবাস করেন।
ইফতি, সাংবাদিক সফর আলীর বাসাকে ব্যবহার করে নবীনগরে এমন অপকর্ম করে থাকেন। নবীনগরের সাধারণ জনগণ মনে করেন ইফতি নবীনগরে আরো চুরি ডাকাতির সঙ্গে জড়িত।
তাকে রিমান্ডে এনে সকল তথ্য উপাত্ত পাওয়া যাবে। এমনকি সফর আলীকেও খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা দরকার, তাহলে সব কিছু বেড়িয়ে আসবে।এ বিষয়ে সাংবাদিক সফর আলী নিকট জানতে মোবাইল ফোনে কথা বলতে কল দিলে তিনি ফোন রিসিভ করেনি। তাই তার বক্তব্য পাওয়া যায় নি।