গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট, বাড়ছে বিদেশযাত্রার বাধা

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১৯ অক্টোবর ২০২৫

বিশ্বব্যাপী ভিসা নীতির কঠোরতা এবং বিদেশে বাংলাদেশি নাগরিকদের অনিয়ম-অবৈধ কার্যক্রমের কারণে আন্তর্জাতিক পরিসরে গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৫ সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১০০তম, যা বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট হিসেবে বিবেচিত হচ্ছে।

অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন সত্ত্বেও অনেক উন্নত ও উন্নয়নশীল দেশ এখন বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান প্রক্রিয়ায় অনাগ্রহ প্রকাশ করছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, ভিসার অপব্যবহার, অবৈধ অভিবাসন এবং বিদেশে কিছু বাংলাদেশির অপরাধমূলক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এর ফলে অনেক দেশ বাংলাদেশিদের প্রবেশের আগে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া চালু করেছে।

আরও পড়ুন…এমন দুর্ঘটনা হতো না ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম থাকলে: ফায়ার সার্ভিস

অনেক বাংলাদেশি ভ্রমণ ভিসায় বিদেশে গিয়ে অবৈধভাবে কাজ শুরু করেন এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেন। পরবর্তীতে আটক হয়ে নির্বাসিত হওয়ার ঘটনা বাড়ছে।

আবার কেউ কেউ ভ্রমণ ভিসা ব্যবহার করে অবৈধভাবে তৃতীয় দেশে প্রবেশের চেষ্টাও করেন, যা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পাসপোর্টের সুনামকে ক্ষুণ্ণ করছে।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা পুনরুদ্ধারে অভিবাসন নীতির সংস্কার, পাসপোর্ট যাচাইয়ে কঠোরতা, এবং বৈধ অভিবাসন সচেতনতা জোরদার করা জরুরি।

ইবাংলা বাএ

পাসপোর্টবাড়ছেবাধাবিদেশযাত্রার