দেশজুড়ে সরকারি সেবা খাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তিনটি পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। কুমিল্লা, নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে পরিচালিত এসব অভিযানে পাসপোর্ট সেবা, তেল বিতরণ ও স্বাস্থ্য খাতে অনিয়মের নানা দিক উঠে এসেছে।
অভিযান ০১: কুমিল্লা পাসপোর্ট অফিসে দালালচক্র সক্রিয়:
কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ দাবির অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা একটি অভিযান পরিচালনা করে।ছদ্মবেশে পর্যবেক্ষণে দেখা যায়, অফিস প্রাঙ্গণে দালালচক্রের সক্রিয় দৌরাত্ম্য রয়েছে।
দৈবচয়ন ভিত্তিতে যাচাই করা কয়েকটি আবেদনপত্রে সাংকেতিক চিহ্নের অস্তিত্ব পাওয়া যায়, যা অনিয়মের ইঙ্গিত দেয়।অভিযান শেষে দুদক টিম উপপরিচালককে বিষয়টি অবহিত করে এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। সংগৃহীত নথি যাচাই শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।
অভিযান ০২: নারায়ণগঞ্জে যমুনা তেল কোম্পানিতে তেল চুরির অভিযোগ তদন্ত:
দুদকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে পাঠানো টিম তেল চুরির অভিযোগে যমুনা তেল কোম্পানি লিমিটেডের ফতুল্লা ডিপোতে অভিযান চালায়।অভিযানে টিম ২২ ও ২৩ নম্বর স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্টসহ প্রাপ্ত ও বিতরণকৃত তেলের হিসাব যাচাই করে।
আরও পড়ুন…পরিকল্পিত বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন: ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন
এছাড়া মোঃ জয়নাল আবেদীন নামের এক কর্মকর্তার মালিকানাধীন “ব্রাজিল বাড়ি” নামের স্থাপনা পরিদর্শন করে অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ সংগ্রহ করা হয়। সব তথ্য ও রেকর্ড যাচাই শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।
অভিযান ০৩: সিরাজগঞ্জের বেলকুচি হাসপাতালে অনিয়মে ভরপুর:
দুদক পাবনা জেলা কার্যালয় পরিচালিত আরেকটি অভিযানে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনা ধরা পড়ে।
টিম পর্যবেক্ষণে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগী সেবা ও প্রশাসনিক তদারকিতে গাফিলতি শনাক্ত করে।
সেবাগ্রহীতা ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রাসঙ্গিক রেকর্ড সংগ্রহ করা হয়।অভিযান শেষে টিম প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের ঘোষণা দেয়।