দুদকের দেশব্যাপী অভিযান: পাসপোর্ট জালিয়াতি, সরকারি ওষুধ বাণিজ্য ও ভুয়া ঋণ বিতরণের প্রমাণ উদঘাটন

ইবাংরা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২০ অক্টোবর ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের তিন জেলায় পৃথক তিনটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জালিয়াতি, অনিয়ম এবং অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

অভিযান ০১: পাসপোর্ট জালিয়াতি নওগাঁয়:
নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ভারতীয় নাগরিকদের বাংলাদেশি নাগরিকত্ব প্রদান ও পাসপোর্ট ইস্যুর অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ একটি অভিযান চালায়।

টিম অফিস থেকে প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ করে এবং নিয়ামতপুর উপজেলা নির্বাচন অফিস ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ থেকেও অতিরিক্ত রেকর্ড নেয়।

দৈবচয়নে যাচাইকৃত আবেদনসমূহে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।

অভিযান ০২: কক্সবাজার সদর হাসপাতালে ওষুধ বাণিজ্য:
কক্সবাজার সদর হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি ওষুধ ফার্মেসিতে বিক্রির অভিযোগে দুদক, কক্সবাজার জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। টিম রোগী, স্বজন ও হাসপাতাল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এবং স্টোরে পরিদর্শন চালায়।

আরও পড়ুন…সাবেক বাংলাদেশ সমবায় ব্যাংক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে গোপন সম্পদ অর্জনের অভিযোগ

দেখা যায়, সরকারি ওষুধ মজুদ থাকা সত্ত্বেও রোগীদের বাইরের দোকান থেকে ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলে এবং সেবা প্রদানে অনিয়মের চিত্রও উদঘাটিত হয়। ওষুধের তালিকা ও বিতরণ রেকর্ড যাচাই শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।

অভিযান ০৩: নোয়াখালীতে ভুয়া ঋণ বিতরণ:
নোয়াখালী জেলার সেনবাগ ও দত্তেরহাট শাখায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে ভুয়া ব্যক্তির নামে ঋণ বিতরণের অভিযোগে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী অভিযান পরিচালনা করে। রেকর্ড যাচাইয়ে প্রাথমিকভাবে ৬টি ভুয়া ঋণের মাধ্যমে প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।

অন্যান্য ঋণ হিসাবের যাচাই চলছে।দুদক জানিয়েছে, তিনটি অভিযানের সংগৃহীত তথ্য-উপাত্ত ও প্রমাণাদি বিশদভাবে যাচাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

ইবাংলা বাএ

অভিযানদুদকেরদেশব্যাপী