যমুনায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২১ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল।মঙ্গলবার সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের গাড়ি প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।বিএনপির প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

যমুনায় প্রবেশের আগে প্রতিনিধি দলের সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম। সেই অনুযায়ী উনি আজকে সন্ধ্যা ছয়টায় সময় দিয়েছেন।

আরও পড়ুন…আজ রাতে দেখা যাবে উল্কাবৃষ্টি আর ধূমকেতু

আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছি।তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রশাসনের কিছু বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা প্রধান উপদেষ্টা সঙ্গে কথা বলবো।

ইবাংলা বাএ

উপদেষ্টারচলছেপ্রধানবৈঠকসঙ্গে