মাত্র ১৮ বছর বয়সেই ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। জার্মান পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সফারমার্কেট–এর সর্বশেষ অক্টোবর হালনাগাদ অনুযায়ী, ইয়ামালের বর্তমান বাজারমূল্য ২০০ মিলিয়ন ইউরো, যা তাকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।মাত্র তিন বছরের ক্যারিয়ারে ক্লাব ও দেশের হয়ে ইয়ামাল জিতেছেন দুটি লা লিগা শিরোপা এবং স্পেনের হয়ে ইউরো ট্রফি।
তালিকায় দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড — যাদের প্রত্যেকের বাজারমূল্য ১৮০ মিলিয়ন ইউরো। রিয়ালের আরেক তারকা ভিনিসিয়ুস জুনিয়র পঞ্চম স্থানে, যার মূল্য ১৫০ মিলিয়ন ইউরো।
ষষ্ঠ থেকে নবম স্থানে আছেন বার্সেলোনার পেদ্রি, বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা, আর্সেনালের বুকায়ো সাকা, এবং লিভারপুলের আলেক্সান্ডার ইসাক — প্রত্যেকের বাজারমূল্য ১৪০ মিলিয়ন ইউরো। দশম স্থানে রয়েছেন জার্মানির ফ্লোরিয়ান ভির্টজ (১৩০ মিলিয়ন ইউরো)।
আরও পড়ুন…নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটিতে র্যালি ও আলোচনা সভা
দীর্ঘ এক যুগ ধরে ফুটবল জগতে রাজত্ব করা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো— এবার সেরা ১০০ জনের তালিকাতেও নেই।বিশ্বের শীর্ষ ১০০ দামি খেলোয়াড়ের মধ্যে ইউরোপের বাইরে একমাত্র নাম ভিক্টর ওসিমেন (গালাতাসারাই), যার মূল্য ৭৫ মিলিয়ন ইউরো এবং অবস্থান ৪৪তম।
তালিকায় সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছে আর্সেনাল ও পিএসজি–র, উভয় ক্লাবের ১০ জন করে খেলোয়াড়। এরপর রয়েছে রিয়াল মাদ্রিদ (৯), বার্সেলোনা (৮), লিভারপুল (৮), ম্যানচেস্টার সিটি (৮), চেলসি (৭), বায়ার্ন মিউনিখ (৬), নিউক্যাসল (৫) ও ইন্টার মিলান (৪)।